আইডিয়া বোঝাতে ছবিতে বাল্ব ব্যবহার করা হয় কেন ?

আইডিয়া বোঝাতে ছবিতে বাল্ব ব্যবহার করা হয় কেন ?



আমরা অনেক সময় ছবিতে বইতে কিংবা চলচ্চিত্রে এমনটা দেখে থাকি যে কারো মাথায় কোনো আইডিয়া এলে তা বাল্ব আকারে বোঝানো হয় ছোট বেলায় যারা মোটু পাতলু দেখেছেন (আমি অবশ্য এখনো দেখি) তারাও দেখে থাকবেন যে পাতলুর মাথায় কোনো আইডিয়া এলেই মাথার পাশেই একটা লাইট জ্বলে উঠে! কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীতে এতো কিছু থাকতে বাল্বই কোনো বেছে নেওয়া হলো অন্য কিছুও তো হতে পারতো ? অথবা আপনার কাছে মনে হতে পারে পৃথীবিটা গোলকধাধাময়। সব কিছুই কেমন যেনো তালগোল পাকানো।

Idea bulb
আইডিয়া বুঝাতে ছবিতে বাল্ব ব্যবহার

কিন্তু বিজ্ঞানের ভাষ্য আলাদা, সব কিছুর পিছনেই একটা না একটা কারন আছেই। যেমন কারন আছে আইডিয়া বুঝাতে ছবিতে বাল্ব ব্যাবহার করার। তাহলে চলুন জেনে নিই কেন আইডিয়া বুঝাতে ছবিতে বাল্ব ব্যবহার করা হয় ? ।  আইডিয়া এসেছে বোঝাতে একটি বাল্বই যথেষ্ট। মাথার ঠিক কাছে জ্বলন্ত বাল্ব রাখা মানেই মাথায় প্রয়োজনীয় বুদ্ধিটা এসে গিয়েছে। কিন্তু কেন আচমকা এতকিছু থাকতে বাল্বকেই বেছে নেওয়া হলো? এখানে অনেক গুলো যুক্তি থাকলেও আমরা এখন দুটি নিয়েই কথা বলবো

প্রথমটি হচ্ছে স্রেফ একটি সুইচ চাপলেই অন্ধকার কেটে চট করে  যেমন আলো চলে আসে, সব অন্ধকার দূর হয়ে যায়, তেমনই চট করে মাথায় বুদ্ধি চলে এলে যাবতীয় ধোঁয়াশা কেটে যায়।

দুই নং টা অবশ্য একেবারেই বিজ্ঞানপ্রসূত। বলা হয়, জেগে থাকার সময়ে মানুষের মস্তিষ্ক যে পরিমাণ তড়িৎ উৎপাদন করতে পারে, তাতে একটি ছোট বাল্ব জ্বালানো যেতে পারে অনায়াসে। মানুষের মস্তিষ্কে থাকে কোটি কোটি নিউরন। আমরা যা-ই করি, অর্থাৎ, হাসি, ঘুম, কান্না, প্রেম সবই নিউরনের জন্য। নিউরনগুলির মধ্যে ক্রমাগত তীব্র বেগে ছুটে চলেছে কেমিক্যাল এবং ইলেট্রিক সিগন্যাল। এই ছোটাছুটি বন্ধ হয় না। জেগে থাকা অবস্থায় এই ছোটাছুটি হয় তীব্রতর। এই প্রক্রিয়ায় যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি উৎপাদিত হয়, তা একটি ছোট বাল্ব জ্বালানোর পক্ষে যথেষ্ট।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.