কিভাবে বুঝবেন আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ আর কত দিন আছে

কিভাবে বুঝবেন আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ আর কত দিন আছে ?


লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এল পি জি অথবা এল পি গ্যাস) এর নতুন একটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ থাকে দশ বছর। সিলিন্ডারের গায়ে খোদাই করে উৎপাদনের তারিখ লেখা হয়ে থাকে।


Gus Cylinder
একটি গ্যাস সিলিন্ডার



এরপর দশ বছর সেটি নিরাপদ । এরপর এসব সিলিন্ডার পরীক্ষা শুরু করা হয় । পরীক্ষায় যেসব সিলিন্ডার নিরাপদ বলে গণ্য হয়, সেগুলো আবার ১০ বছরের জন্য বাজারে ছাড়া হয়। ফলে একটি সিলিন্ডারের মেয়াদ আছে কি না, তা দেখা যাবে সিলিন্ডারের গায়েই যে খোদাইকৃত অবস্থায় লিখা আছে তা দেখে। রান্না বা অন্য কোন কাজের জন্য ঘরে গ্যাস সিলিন্ডার  আনার আগেই মেয়াদ দেখে নেওয়া ভালো। এতে করে কিছুটা হলেও সুরক্ষিত থাকতে পারবেন।

তাহলে আসুন দেখি কিভাবে জানা যাবে সিলিন্ডার মেয়াদ উত্তীর্ণ তারিখ ।


ছবিতে মার্ক করা হলুদ রঙের লেখা দেখা যাচ্ছে। এটাই হল এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণ তারিখ। এখানে A,B,C,D সংকেত দিয়ে লেখা থাকে। 

A= বছরের প্রথম তিন মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ।

B= তার পরের তিন মাস এপ্রিল, মে, জুন।

C= তার পরের তিন মাস জুলাই, আগষ্ট, সেপ্টেম্বর।

D= বছরের শেষ তিন মাস অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C13 (2013 সাল)। যদি D18 থাকে তারমানে হল 2018 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ। আসা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.