পোস্টমর্টেম এর বাংলা নাম ময়না তদন্ত কেন
পোস্টমর্টেমের বাংলা নাম ময়নাতদন্ত কেন ?
![]() |
| ময়না তদন্ত |
বিষয়টা হয়তো অনেকের কাছে তেমন গুরুত্ববহ নয় বা এ নিয়ে কেউ মাথাও ঘামায় না, তবে রহস্য উদঘাটনের নেশা থাকা উচিৎ। আমরা জানি, ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ। এই পাখি প্রায় তিন থেকে তেরো রকম ভাবে ডাকতে পারে। অন্ধকারে ময়না পাখিকে দেখা যায় না খালি চোখে। অন্ধকারের কালোয় ময়না নিজের কালোকে লুকিয়ে রাখতে পারে।
শুধু মাত্র অভিজ্ঞ মানুষ তার ডাক শুনে বুঝতে পারেন, যে এটা ময়না পাখি। না দেখা ময়না কে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করা যায়, তেমনই পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয়। সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান। পাওয়া যায় আসল অপরাধীদের। পাওয়া যায় মৃত্যুর কারণ।
তাই পোস্ট মর্টেমের বাংলা হয়েছে - ময়না তদন্ত।


কোন মন্তব্য নেই